ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৭:৩৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৭:৩৬:১২ অপরাহ্ন
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আগামী জাতীয় নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে। তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে ২০২৬ সালের জুনের পরে নয়।

বৃহস্পতিবার (১৫ মে) দ্য ইকোনমিস্ট-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এসব কথা জানান তিনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ড. ইউনূস নিজে নির্বাচনে প্রার্থী হবেন না।

চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল।

রাজনৈতিক বাস্তবতায় এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বিপ্লবের ৯ মাস পরও বড় কোনো পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে।”

তিনি জানান, একটি ‘ঐকমত্য কমিশন’ গঠিত হচ্ছে, যা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ‘জুলাই সনদ’ তৈরি করবে। এই সনদের মাধ্যমেই নির্বাচনের রূপরেখা নির্ধারিত হবে এবং একটি ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথ তৈরি হবে।

আওয়ামী লীগের বিষয়ে ড. ইউনূস বলেন, “১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে, ফলে তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারবে না।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে