ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘টু ইজি লল’ লিখে কারাগার থেকে পালাল ১০ বন্দি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:৫২:২৪ অপরাহ্ন
‘টু ইজি লল’ লিখে কারাগার থেকে পালাল ১০ বন্দি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি কারাগার থেকে ১০ বন্দি পালিয়েছে। গত শুক্রবার রাতের এ ঘটনায় তিনজনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। তবে বাকি তিনজন এখনো ধরাছোঁয়ার বাইরে।কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বন্দিরা টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে পার হয়ে প্রাচীর টপকে পালিয়ে যায়। তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী যখন খাবার আনতে গিয়েছিলেন, তখনই এ ঘটনা ঘটে।স্থানীয় শেরিফ জানিয়েছেন, পলাতক বন্দিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছে। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরের কেউ তাদের পালাতে সাহায্য করেছেন। পলাতকদের মধ্যে সাতজন এখনো পলাতক রয়েছে।




কারা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বন্দিরা কারাগার থেকে দৌড়ে পালাচ্ছেন। কারও পরনে কমলা রঙের পোশাক, আবার কারও সাদা। তারা কাঁটাতারের বেড়া টপকানোর জন্য কম্বল ব্যবহার করে এবং এরপর কয়েকজন কাছাকাছি সড়ক পেরিয়ে একটি আবাসিক এলাকার দিকে দৌড়াতে থাকে।




বার্তা সংস্থা এপি বলছে, সেলটির টয়লেটের পেছনে একটি খোলা জায়গা আছে। ওই দিক দিয়েই বন্দিরা পালিয়েছেন। ছিদ্রটির ওপরে দেয়ালে লেখা রয়েছে, ‘টু ইজি, লল।’কারা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কারাগারের দুর্বল অবকাঠামোর বিষয়ে অভিযোগ করে আসছিলেন। বন্দিরা সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন। ১০ বন্দির অনুপস্থিতি কয়েক ঘণ্টা ধরে কর্তৃপক্ষের নজরে আসেনি। সাত ঘণ্টারও বেশি সময় পর তারা বিষয়টি বুঝতে পারে।




পুলিশ বলছে, ওই বন্দিদের যে পডে রাখা হয়েছিল সেখানে কোনো ডেপুটি ছিলেন না। সেখানে একজন টেকনিশিয়ান ছিলেন, একজন বেসামরিক ব্যক্তি পডটি পর্যবেক্ষণ করছিলেন। তিনি খাবার আনতে বাইরে গেলে তারা পালিয়ে যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা