ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

ইশরাক সমর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি চলছে, উত্তাল নগর ভবন এলাকা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:০১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:০১:১৭ অপরাহ্ন
ইশরাক সমর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি চলছে, উত্তাল নগর ভবন এলাকা
প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকাবাসী।আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা।পূর্ব ঘোষণা অনুসারে সোমবার সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নগরবাসী। বেলা ১১টায় কর্মসূচি থাকলেও তারও আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একইসঙ্গে গোলাপশাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়।




কার্যত সকাল থেকেই অচলাবস্থা বিরাজ করছে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়। আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র আদালত ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানায়। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।পুরান ঢাকার আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। একইসঙ্গে বলেন, এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইয়ের মেয়রের দাবিই নয়, আসিফেরও পদত্যাগ করতে হবে। ওরা নব্য স্বৈরাচার।




সকাল থেকেই নগর ভবনের সামনে স্টেজ করে অবস্থান করে নগর ভবন এলাকা ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। আসিফ তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়, শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, অবৈধ তালবাহানা মানি না মানবো নাসহ নানাবিধ শ্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা। হাজার হাজার নগরবাসী একসঙ্গে ইশরাক হোসেনের মেয়রের পক্ষে আওয়াজ তুলেন।আজ নিয়ে গেল পাঁচ দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার এবং রোববার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।




আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান তারা। 




উল্লেখ্য, টানা চারদিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর রোববার (১৮ মে) নগর ভবন ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকাবাসীর পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন