ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেবে সংসদ: ফারুক

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:৫৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:৫৯:৪৯ অপরাহ্ন
করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেবে সংসদ: ফারুক
করিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার জন্য এই সরকারকে জনগণ ক্ষমতায় বসায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ফারুক বলেন, ‘করিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার জন্য জনগণ এই সরকারকে ক্ষমতায় বসায়নি। নতুন কাউকে সুযোগ দিয়ে সংগঠিত করার জন্যও নয়। আপনাকে বসানো হয়েছে জনগণের জন্য, করিডর আপনার দায়িত্ব নয়। করিডর ও চট্টগ্রাম বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ।’


 
প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের এই পোর্ট (চট্টগ্রাম বন্দর) চালাতে তো আপনিই পারেন। অন্যের হাতে কেন? এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। চট্টগ্রাম বিদেশের হাতে নয়। এটা নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে।’হাসিনার কিছু কিছু দোসর এখনো সরকারের আশেপাশে ঘুরছে অভিযোগ করে ফারুক বলেন, সবচেয়ে জ্ঞানী ও গুণী ব্যক্তি এখন সরকারে। কিন্তু কারো কারো কান কথা শুনছেন আপনি। আপনার ওপর আস্থা-বিশ্বাস হারাতে শুরু করেছে, এমনটা মানুষ বলছে।
 

 


জনগণ একটা সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য আরও বলেন, একটা নির্দিষ্ট রোডম্যাপ চায় জনগণ। কেন দিতে পারছেন না? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সকল বিষয়ে অবগত হওয়ার পরও কোথায় আটকে আছেন?

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা