ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নিবন্ধন স্থগিত থাকলে সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না : ইসি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৩:২৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৩:২৬:৪৭ অপরাহ্ন
নিবন্ধন স্থগিত থাকলে সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না : ইসি
আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করা হয়েছে সরকারিভাবে, আর সেই সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।

সোমবার (১৯ মে) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত—এটা কিছুটা ঠিক, কিছুটা নয়। মূলত সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই নির্দেশনার আলোকে আমরা নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন স্থগিত করেছি। ফলে নিবন্ধনহীন বা নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচন করতে পারবে না বলে আমার ধারণা।”

তবে তিনি এও জানান, “স্থগিত মানে স্থায়ী নয়। যে কোনো সময় স্থগিতাদেশ প্রত্যাহার হতে পারে। তখন তারা আবার নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দলে পরিণত হতে পারবে।”

ভবিষ্যতের নির্বাচন নিয়ে তিনি বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সে অনুযায়ী সারাবছর আমাদের প্রস্তুতি চলে। যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ডিসেম্বর ২০২৫ অথবা জুন ২০২৬–এর মধ্যে হবে, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”

ইভিএম প্রসঙ্গে কমিশনার জানান, “রাজনৈতিক দলগুলোই আমাদের প্রধান অংশীজন। ইভিএম ব্যবহারের ক্ষেত্রে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাজশাহী বিভাগের বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা। অংশগ্রহণ করেন ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে