ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আগস্ট-অক্টোবরেই ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে : আমীর খসরু

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৩:৩৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৩:৩৪:৪১ অপরাহ্ন
আগস্ট-অক্টোবরেই ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে : আমীর খসরু
নির্বাচন যত পিছিয়ে যাচ্ছে, দেশ ততই অস্থিরতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৮ মে) রাজধানীর বনানীতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কোনো প্রয়োজন নেই। তিন মাসই যথেষ্ট। আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন দেওয়া সম্ভব।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “জাতি এখন গভীর শঙ্কার মধ্যে রয়েছে। দেশ এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। স্বৈরাচার বিদায়ের পর যে গণতান্ত্রিক প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি।”

সরকারকে প্রশ্নবিদ্ধ করে আমীর খসরু বলেন, “বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন, তাদের কাজ নির্বাচনের আয়োজন। অথচ তারা নিজেদের নির্বাচিত সরকার মনে করে করিডোর, বন্দর, বিনিয়োগসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এদের সে বৈধতা কোথায়?”

তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সংক্রান্ত আদালতের রায় বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে বলেন, “আদালতের আদেশ না মানলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার স্বার্থে চলছে, সেটাও এখন প্রশ্ন।”

সরকারের সংস্কার ও ঐকমত্য প্রসঙ্গে তিনি বলেন, “সরকার বলে সংস্কার হবে, ঐকমত্য হবে। কিন্তু এই ঐকমত্য কার সঙ্গে? কোথায়? কারা ঠিক করছে?”

সংঘাত নয়, স্থিতিশীল রাজনীতির পক্ষে অবস্থান জানিয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, “আমরা সংঘাত নয়, সহাবস্থানের রাজনীতি চাই। যারা এটিকে ভিন্ন খাতে নিতে চাইছেন, আমরা তাদের বিরোধিতা করব।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে যেন সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারা বজায় থাকে, সেটাই বিএনপির প্রত্যাশা। আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টি আমরা আগেই লিখিতভাবে জানিয়েছি। সরকার এখন নাটক করছে, মানুষ সেটাই ভাবছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা