ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

‘ভারতের ট্রানজিট সুবিধা স্থগিত করুন, আ. লীগের খুনিদের পুশ ইন করুন’

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৫:১২:৫১ অপরাহ্ন
‘ভারতের ট্রানজিট সুবিধা স্থগিত করুন, আ. লীগের খুনিদের পুশ ইন করুন’
বাংলাদেশে ভারতের অবৈধ পুশ ইন এবং ভারত সৃষ্ট বাণিজ্য অবরোধের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)। পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রানজিট সুবিধা স্থগিত রাখার দাবিও জানানো হয়েছে।

আজ সোমবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পুশ ইনের বিরুদ্ধে জেপিবির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানানো হয়।

এতে মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, অবিলম্বে ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয় শ্রমিকদের পুশব্যাক করার দাবিও জানান তিনি।

জেপিবির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, এখনই সময় এসেছে ভারতের এই নিষ্ঠুর পুশ ইন থামানোর। একাত্তর ও চব্বিশের চেতনায় বাংলাদেশ একটি স্বাধীন, শক্তিশালী রাষ্ট্র—কাউকে করদ দিয়ে চলার প্রয়োজন নেই। ভারতীয় জনগণের সঙ্গে বন্ধুত্ব, ভাষা ও সংস্কৃতিকে আমরা সম্মান করি, কিন্তু আধিপত্যবাদী রাজনীতিকে ঘৃণা করি।

জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গা শরণার্থীদের পুশ ইন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে যেমন ট্রাম্প প্রশাসন অনুপ্রবেশকারীদের পুশ আউট করেছিল, তেমনি এখন ভারত সেটা করছে। পাশাপাশি ভারতে স্থলপথে রফতানি বন্ধ করে বাংলাদেশকে বিপদে ফেলতে চাচ্ছে। ত্রিপুরায় পণ্য পাঠাতে হলে এখন কলকাতা ঘুরে যেতে হচ্ছে। অথচ আগের আওয়ামী লীগ সরকার ভারতকে ট্রানজিট ও বন্দর ব্যবহারের সুবিধা দিয়ে রেখেছে। এই সুবিধা অবিলম্বে স্থগিত করা দরকার।

জেপিবির নেতারা ভারতে অবৈধভাবে আশ্রিত আওয়ামী লীগের পলাতক খুনি রাজনীতিবিদদেরও পুশ ইন করতে ভারতের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ড. ফরহাত হোসেন, আউয়াল ঠাকুর, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান এম এস ইউসুফ, গ্রীন পার্টির চেয়ারম্যান মোজাম্মেল হক, নাজমুল হাসান, মেজর (অব.) ইমরান, জাকির হোসেন লিটু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেপিবির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল হিসেবে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি) আত্মপ্রকাশ করে। দলের স্লোগান—‘গড়বো মোরা ইনসাফের দেশ’। জেপিবির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী