ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ঈদের আগেই সব ফুটপাত মেরামতের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৫:৩১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৫:৩১:০৮ অপরাহ্ন
ঈদের আগেই সব ফুটপাত মেরামতের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সড়কসমূহে নিরাপদ পথচারী নিশ্চিত করার জন্য ডিএনসিসি আওতাধীন এলাকার প্রধান সড়কসমূহের ফুটপাত মেরামতের জন্য নির্দেশ প্রদান করেছে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

সোমবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জনগুরুত্বপূর্ণ প্রগতি সরণি, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, রিং রোড, সাত মসজিদ রোড, মাহবুব মোর্শেদ সরণি, একে খন্দকার সড়ক, মহাখালী হতে গুলশান-১ সড়কসহ অন্যান্যগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ডিএনসিসির প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন।

ডিএনসিসির তথ্য কর্মকর্তা ফারজানা ববি জানান, প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী কর্তৃক জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সড়কসমূহের মেরামত কার্যক্রম শুরু করা হচ্ছে এবং আসন্ন ঈদের পূর্বে মেরামত কার্যক্রম সম্পন্ন করা হবে।


তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ফুটপাতসমূহের মেরামতের আগের ছবি ও মেরারমতের পরের ছবি ব্যবহার করে প্রতিবেদন দাখিল করার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন ডিএনসিসি প্রশাসক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে