ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:১০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৬:১০:৩৫ অপরাহ্ন
শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সোমবার (১৯ মে) জিও টিভির এক প্রতিবেদনে দলটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন শেহবাজ শরিফ। সেই ঘটনার তিন বছর পর এবার উল্টো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন শেহবাজ নিজেই।

বর্তমানে শতাধিক মামলার আসামি হিসেবে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তবে কারাগার থেকেই তিনি নিয়মিতভাবে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যা আদালত অনুমোদিত।

পিটিআই সূত্রে জানা গেছে, সম্প্রতি কারাগারে দলের আইনজীবী, শীর্ষ নেতাকর্মী ও বোনদের সঙ্গে বৈঠকে বসেন ইমরান খান। সেখানে তিনি প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও, খাইবার পাখতুনখোয়া ভিত্তিক দল মিল্লি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আচাকজাই সম্প্রতি স্পিকারের পদত্যাগ দাবি করেছেন। ইমরান খান বৈঠকে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে বিরোধী মনোভাবাপন্ন সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইমরান খান আরও বলেন, "সরকারকে সংসদের ভেতর ও বাইরে সারাক্ষণ চ্যালেঞ্জের মুখে রাখতে হবে।"

এ বিষয়ে জানতে চাইলে পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জিও নিউজকে বলেন, “অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি এখনো আমাদের বিবেচনায় রয়েছে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আমরা আপাতত অপেক্ষা করছি। এখনই পদক্ষেপ নিলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে যে, আমরা সংকটের সুযোগ নিচ্ছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা