ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘শাকিবের সাথে কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার’

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:৩৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৬:৩৪:১৭ অপরাহ্ন
‘শাকিবের সাথে কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার’
দেশের শোবিজ অঙ্গনে এখনও সক্রিয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। যদিও দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত, তবে বিজ্ঞাপন ও ব্রাইডাল ফটোশুটে তাকে নিয়মিতই দেখা যায়। সম্প্রতি একটি র‍্যাম্প ইভেন্ট শেষে সংবাদ সম্মেলনে নিজের বর্তমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই ঢালিউড কুইন।

সংবাদ সম্মেলনে অপু বলেন, “আজকের র‍্যাম্প ওয়ার্কটা ভালো লেগেছে। বরাবরের মতোই নতুন কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করছি। চেষ্টা করছি নিজেকে আরও পরিবর্তন করতে, যেন সেই ‘প্রপার অপু বিশ্বাস’ হয়ে ফিরতে পারি, যেটা দর্শক দেখতে চান। দোয়া করবেন যেন আমি সেটা বাস্তবায়ন করতে পারি।”

শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “আমাদের নতুন প্রজন্মের অনেক গুণী পরিচালক কাজ করছে, তারা ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে। পাশাপাশি মেগাস্টার শাকিব খান অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তিনি কী করছেন সেটা বলা মুশকিল, তবে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে তিনি সেটা প্রমাণ করে দেবেন। আমি বলব, এটা জাস্ট সুপার – আমি গর্বিত।”

অপু আরও বলেন, “অনেক বছর আগে শাকিব খান বলেছিলেন ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করতে হবে। আজ তিনি সেটা করে দেখাচ্ছেন। তার সঙ্গে এখন কাজ করাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।”

শাকিব খানের সঙ্গে আবারও কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অপু বলেন, “দেখা যাক, এটার জন্য পরিকল্পনা, প্রযোজনা প্রতিষ্ঠান ও ভালো গল্পের প্রয়োজন। সবকিছু মিললে অবশ্যই কাজ সম্ভব।”

অপু বিশ্বাসের এই মন্তব্য তার অভিনয়ে পুনরাগমন নিয়ে আশাবাদ তৈরি করেছে। ভক্তরা এখন অপেক্ষায় আছেন — কবে পর্দায় ফিরবেন সেই 'প্রপার অপু বিশ্বাস', যাকে দর্শক এতদিন মিস করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা