ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

দেশে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না: নুর

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৭:০৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৭:০৬:১০ অপরাহ্ন
দেশে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না: নুর
দেশে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা ও অবাধ-নিরপেক্ষ নির্বাচনের অনুপস্থিতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে আস্থা হারাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন,

“কয়েক দিন আগে বিভিন্ন আইডিয়া নিয়ে এমন একটা আলোচনা দেখা গেল, দেশে বিনিয়োগের নহর বয়ে যাচ্ছে। পরে পত্রপত্রিকায় নিউজ হলো সব ভোগাস। বিদেশিরা বলছেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আস্থা পাবেন না।”

তিনি অভিযোগ করেন, বিদেশি বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে অবস্থান করছিলেন, তখনই দেশের বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান, এমনকি শোরুমেও হামলা-ভাঙচুর হয়েছে।

“বিদেশিরা এটা দেখে কখনো চাইবে না এখানে বিনিয়োগ করতে,” বলেন তিনি।

নুর আরও দাবি করেন, দেশের অনেক ব্যবসায়ী এখন নতুন কোনো বিনিয়োগ করতে আগ্রহী নন। কারণ হিসেবে তিনি বলেন, “কোনো প্রতিষ্ঠানে হামলা হলে ব্যবসায়ীকে পথে বসতে হবে। নিজ দেশের বিনিয়োগকারীরাই যখন নিরাপদ না, তখন বিদেশিরা কেন এখানে বিনিয়োগ করবেন?”

এ সময় নুরুল হক নুর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিশেষ সহকারীদের নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারে থাকা অন্তত ১৪ জনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

“দ্বৈত নাগরিক থাকলে সে সংসদ সদস্যই হতে পারেন না। অথচ মন্ত্রী ও উপমন্ত্রী পদমর্যাদায় থাকা অনেকেই দ্বৈত নাগরিক। তারা স্বভাবতই পশ্চিমা দেশের প্রতি আনুগত্য দেখাবে,” বলেন তিনি।

নুরুল হকের এ বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ জরুরি।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা