ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:০২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:০২:৫৯ অপরাহ্ন
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার
গাজায় নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। মঙ্গলবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে আরোপিত বিধিনিষেধ না তুলে নিলে তেলআবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দেশ তিনটি। স্থানীয় সময় সোমবার (১৯ মে) এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে তারা।

বিবৃতিতে বলা হয়, গাজায় আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।

ইসরায়েলি সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘জঘন্য’ বলে উল্লেখ করে বিবৃতিতে দেশ তিনটি জানায়, তারা নেতানিয়াহু প্রশাসনের পাশে থাকবে না। পাশাপাশি, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টারও বিরোধিতা করার ঘোষণা দেয় লন্ডন, প্যারিস ও অটোয়া।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঝ আকাশে খুলে গেলে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পরও রোগীর মৃত্যু

মাঝ আকাশে খুলে গেলে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পরও রোগীর মৃত্যু