ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর জাপান গেলেন জামায়াত আমির হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়: মির্জা ফখরুল হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসে শুরু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সেবা সমাবেশ মঞ্চে তারেক রহমান, স্লোগানে উত্তাল নয়াপল্টন ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা - মেয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ডের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মা চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার দাবি সাবেক প্রতিমন্ত্রী পলকের শুভ বুদ্ধপূর্ণিমা আজ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট গভীর রাতে নেশা করে ঘরে ফিরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা

‘ভুল ভুলাইয়া’র কাছে হেরে গেল দীপিকার ছবি

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৩:৫৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৩:৫৬:০৮ অপরাহ্ন
‘ভুল ভুলাইয়া’র কাছে হেরে গেল দীপিকার ছবি
মুক্তির শুরু থেকেই ধারণা করা হয়েছিল ‘ভুল ভুলাইয়া-৩’ ও দীপিকা পাড়ুকোনের ‘সিংহাম এগেইন’ সিনেমার মধ্যে বক্স অফিসে লড়াই হবে। ছবির প্রচারের সময় এর বিভিন্ন ইঙ্গিতও পেয়েছিলেন ভক্তরা-অনুরাগীরা। শুধু তাই নয়, এ দুই সিনেমার কলাকুশলীরাও বলেছিলেন, ‘ভুল ভুলাইয়া-৩’ ও ‘সিংহাম এগেইন’র মধ্যে যুদ্ধ হবে! তারপরও দীপিকার অনুরাগীরা আশা করেছিলেন ‘সিংহাম এগেইন’ এগিয়ে থাকবে।এদিকে সিনেমা মুক্তির এক সপ্তাহ পর থেকেই বক্স অফিস হতে মজার তথ্য পাওয়া গেছে। বক্স অফিস জানাচ্ছে, ব্যবসার দিক থেকে ‘ভুল ভুলাইয়া-৩’ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ‘সিংহাম এগেইন’। এবার এ দুই সিনেমার বক্স অফিস রিপোর্ট নিয়ে অজয় দেবগন মুখ খুললেন।

অজয়ের ভাষ্য, ‘দিওয়ালিতে দুটি বিগ বাজেট সিনেমা মুক্তি পেয়েছে, বিষয়টি অনেকটা বড় ব্য়াপার। বলিউডে এখন বক্স অফিসের যুদ্ধের চেয়ে বিগ বাজেটের সিনেমা নির্মাণ করাটাই বেশ গুরুত্বপূর্ণ। আমি “ভুল ভুলাইয়া-৩” দেখব। ওই সিনেমাটি যে ভালো হয়েছে, তা আমি জানি। আমার মনে হয়, দুটি সিনেমাই বক্স অফিসে ভালো ফল করার মতো। একটু পার্থক্য তো থাকবেই ব্যবসার দিক থেকে। কিন্তু তার মানে এই নয় যে, এ দুই সিনেমার মধ্যে কোনো লড়াই রয়েছে’।জানা গেছে, ‘সিংহাম এগেইন’ মুক্তির দিন আয় করেছিল ৪৩.৫০ কোটি রুপি। এ অংকটা কিন্তু ছিল ‘ভুল ভুলাইয়া-৩’র প্রথম দিনের আয়ের চেয়ে বেশিই। তবে দ্বিতীয় দিনে এ আয়ের মাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়দিন এ সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ৪৪.৫০ কোটি রুপি।

অর্থাৎ দুদিনে এ সিনেমা আয় করেছিল ৮৮ কোটি রুপি। অনেকেই ভেবেছিলেন তৃতীয় দিনে এ সিনেমা ১০০ কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে, তবে তা হয়নি। অন্যদিকে সিনেমা মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘ভুল ভুলাইয়া-৩’। ট্রেন্ড থেকে জানা যাচ্ছে, ‘সিংহাম এগেইন’ সিনেমা থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কার্তিকের এ সিনেমা।

কমেন্ট বক্স
জাপান গেলেন জামায়াত আমির

জাপান গেলেন জামায়াত আমির