ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

জাল সাপ্লিমেন্ট প্রচারের অভিযোগে ভিয়েতনামের বিউটি কুইন গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:৩১:৩১ অপরাহ্ন
জাল সাপ্লিমেন্ট প্রচারের অভিযোগে ভিয়েতনামের বিউটি কুইন গ্রেফতার
ভিয়েতনামের সাবেক মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিজয়ী ও জনপ্রিয় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার নুগুয়েন থুক থাই থিয়েন জাল ফাইবার সাপ্লিমেন্ট প্রমোশন করার অভিযোগে গ্রেফতার হয়েছেন। সোমবার (২০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

থিয়েন ও তার সহযোগীরা সামাজিক মাধ্যমে দাবি করেন, তাদের প্রমোট করা ‘গামিজে’ প্রতি টুকরায় এক প্লেট শাকসবজির সমান ফাইবার রয়েছে—প্রায় ২০০ মিলিগ্রাম করে। কিন্তু একজন ভোক্তা পরীক্ষাগারে যাচাই করে দেখেন, প্রতি গামিতে ফাইবার রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম, যা ঘোষিত পরিমাণের ১২ গুণ কম।

এছাড়াও পণ্যের প্যাকেটে ফাইবারের পরিমাণ উল্লেখ না করায় এটি স্পষ্টভাবে ভোক্তা প্রতারণার শামিল বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। আরও উদ্বেগের বিষয় হলো, গামি সাপ্লিমেন্টে সোরবিটলের মাত্রা অত্যধিক, যা একটি ল্যাক্সেটিভ (মল নরমকারী উপাদান) হিসেবে ব্যবহৃত হয় এবং বেশি গ্রহণে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এর আগে, ২০২৫ সালের মার্চ মাসে থিয়েন ও তার দুই পার্টনারকে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয় এবং তারা জনসমক্ষে ক্ষমা চান। সেসময় কোম্পানির আরও কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। নতুন করে আরও তথ্য উদঘাটনের পর থিয়েনকে আবারও গ্রেফতার করা হয়।

জানা গেছে, এই পণ্যের এক লাখেরও বেশি বক্স বিক্রি হয়ে গেছে গ্রেফতারের আগেই। বর্তমানে নুগুয়েন থুক থাই থিয়েনের বিরুদ্ধে প্রতারণা ও নিম্নমানের পণ্য উৎপাদনের মামলা চলছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার