ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

প্রগতি সরণিতে যানজট কমাতে ‘করিডর’ নির্মাণের উদ্যোগ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:৩৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:৩৩:০৭ অপরাহ্ন
প্রগতি সরণিতে যানজট কমাতে ‘করিডর’ নির্মাণের উদ্যোগ
মেট্রোরেল নির্মাণকাজ ও ইউটিলিটি লাইন স্থানান্তরের কারণে রাজধানীর প্রগতি সরণিতে যানজটের ভোগান্তি বেড়েই চলেছে। এমআরটি-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের লাইন যাবে এই সড়কের নিচ দিয়ে, যার ফলে দীর্ঘদিন ধরেই চলছে খোঁড়াখুঁড়ি। এর সঙ্গে যুক্ত হয়েছে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল ও সড়কের উভয় পাশে নির্মাণসামগ্রীর জটলা।

এই দুর্ভোগ লাঘবে প্রগতি সরণির চাপ কমাতে বিকল্প করিডর নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পূর্বাচলের ৩০০ ফিট সড়ক থেকে বসুন্ধরা-মাদানী অ্যাভিনিউ, আফতাবনগর হয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত বিকল্প রুট তৈরি করবে সংস্থাটি।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, “মেট্রোরেলের কারণে যেসব ইউটিলিটি লাইন সরাতে হবে, তার ফলে প্রগতি সরণি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। তাই আমরা আগে ডাইভারশন রোড তৈরি করতে বলেছি। অন্তত তিন থেকে চারটি বিকল্প করিডর নির্মাণের কাজ শুরু হবে।”

প্রথম করিডরটি শুরু হবে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের ২ নম্বর ইন্টারসেকশন থেকে। এটি যাবে বসুন্ধরা-মাদানী অ্যাভিনিউ, ইউনাইটেড ইউনিভার্সিটি ও সানভ্যালি আবাসিক হয়ে আফতাবনগর পর্যন্ত এবং সেখান থেকে মিলবে রামপুরা ব্রিজে। এতে নগরবাসী প্রগতি সরণি না পেরিয়েই রামপুরা পৌঁছাতে পারবেন।

এজাজ আরও বলেন, “প্রগতি সরণির সাথে সম্পৃক্ত একাধিক করিডর রয়েছে। আমরা সেগুলোকে সংযুক্ত করে বসুন্ধরার ভেতর দিয়ে আফতাবনগর পর্যন্ত নিয়ে যেতে পারলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।”

আগামী জুন মাসে প্রথম করিডরের নির্মাণকাজ শুরু হবে বলে জানানো হয়েছে। প্রকল্পের অর্থায়ন করবে মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএনসিসির আশা, এসব বিকল্প রুট চালু হলে প্রগতি সরণির জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ