ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৩:৪৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৩:৪৮:৪৫ অপরাহ্ন
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। নাগরিক অধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ (এইচএইচএস)। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এইচএইচএস-এর বিবৃতিতে বলা হয়, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নাগরিক অধিকার রক্ষায় আমরা দৃঢ় পদক্ষেপ নিচ্ছি। হার্ভার্ড বারবার অ্যান্টি-সেমিটিক হয়রানি এবং বর্ণবৈষম্যের অভিযোগ যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। এ কারণে বহু বছর মেয়াদি কয়েকটি অনুদান বাতিল করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৬০ মিলিয়ন ডলার।”

এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২২০ কোটি ডলারের বেশি ফেডারেল অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের একটি চুক্তির অর্থ ফ্রিজ করে। প্রশাসনের দাবি— বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ও ‘ডাইভার্সিটি, ইক্যুইটি ও ইনক্লুশন’ (ডিইআই) কর্মসূচির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হার্ভার্ড কর্তৃপক্ষ অবশ্য এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, অর্থ অবরোধ যুক্তরাষ্ট্রের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট (মতপ্রকাশের স্বাধীনতা) এবং একটি ফেডারেল আইনের লঙ্ঘন।

বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গারবার ঘোষণা দিয়েছেন, অনুদান বাতিল হলেও হার্ভার্ড নিজস্ব তহবিল থেকে ২৫০ মিলিয়ন ডলার ব্যয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও ট্রাম্প প্রশাসনের নজরে রয়েছে। যারা ‘বর্ণবাদবিরোধী’ নীতিমালা অনুসরণ করছে বা ফিলিস্তিনপন্থি আন্দোলনে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর আর্থিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা ও গবেষণার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা