ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার

শুটিংসেটে আহত শাকিব খান

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৪:৫১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৪:৫১:৩১ অপরাহ্ন
শুটিংসেটে আহত শাকিব খান
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ভারতের মুম্বাইয়ে 'বরবাদ' সিনেমার শুটিংয়ের সময় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে দরজার সাথে চোখের ঠিক ওপরে আঘাত লাগে তার। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়, এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা হয় এবং চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। আপাতত ব্যথানাশক ওষুধ দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, একটি দৃশ্যে দরজা খুলে বের হওয়ার সময়ই এই আঘাতের ঘটনা ঘটে। আঘাত লাগার পর শুটিং বন্ধ করে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে শাকিব খান শুটিংয়ে ফিরেছেন এবং সিনেমার কাজে মনোযোগ দিয়েছেন। বরবাদ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, যিনি এর আগে প্রিয়তমা  সিনেমাতেও তার বিপরীতে অভিনয় করেছিলেন। 

বরবাদ সিনেমাটি অ্যাকশন ঘরানার, এবং আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং ভারতে হবে, যেখানে শাকিব খান মাসখানেক অবস্থান করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই

তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই