ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজায় প্রায় ১০০ ট্রাক ত্রাণ ঢুকবে আজ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৫:১৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৫:১৪:৫৫ অপরাহ্ন
গাজায় প্রায় ১০০ ট্রাক ত্রাণ ঢুকবে আজ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ মঙ্গলবার (২০ মে) অবশেষে প্রবেশ করেছে প্রায় ১০০টি ত্রাণবাহী ট্রাক। দখলদার ইসরায়েলের আড়াই মাসব্যাপী কঠোর অবরোধের পর এটাই সবচেয়ে বড় সংখ্যক ত্রাণের প্রবেশের ঘটনা। গতকাল সোমবার মাত্র পাঁচটি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা ছিল দীর্ঘ সময় পর প্রথম ত্রাণবাহী গাড়ি ঢোকার নজির।

জাতিসংঘের মানবিক বিষয়ক অফিস আজকের ত্রাণ প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির মুখপাত্র জেনস লার্কে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা গাজায় আরও ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি। যা গতকালের তুলনায় অনেক বেশি।” ট্রাকের নির্দিষ্ট সংখ্যা জানতে চাইলে তিনি জানান, “প্রায় ১০০টি।”

এদিকে, সোমবার গাজায় ঢোকা ট্রাকের সংখ্যা নিয়েও চালিয়েছে বিভ্রান্তিকর তথ্য প্রচার। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে ৯টি ট্রাক গিয়েছিল, তবে জাতিসংঘের মুখপাত্র নিশ্চিত করেন—মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়েছিল করিম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে।

আজ যেসব ত্রাণ ঢুকেছে, সেগুলোর মধ্যে রয়েছে শিশুদের জন্য পুষ্টিকর খাবারসহ জরুরি খাদ্যসামগ্রী। জেনস লার্কে জানান, এই ত্রাণ আগের কার্যকর পদ্ধতিতেই বিতরণ করা হবে, যা এর আগে বহুবার সফলভাবে প্রয়োগ করা হয়েছে।

তবে উদ্বেগের বিষয় হলো, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে একটি নতুন সংস্থা গঠন করে ত্রাণ বিতরণের পরিকল্পনা করছে। যদিও জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের নতুন কাঠামো বিতরণ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি করবে এবং ব্যর্থ হতে পারে।

উল্লেখ্য, গাজার এই মানবিক সংকট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিদ্যুৎহীনতা, খাদ্য ও পানির অভাব এবং চিকিৎসার সংকটে বিপর্যস্ত গাজাবাসীদের বেঁচে থাকার একমাত্র ভরসা এই ত্রাণ সহায়তা। আজকের এই ত্রাণ প্রবেশ সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে টেকসই মানবিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা