ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৫:৩২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৫:৩২:৫১ অপরাহ্ন
যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান
বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে তারা মিছিল নিয়ে রাজধানীর কাকরাইল মোড়ে উপস্থিত হলে পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান নেন।

পল্টন থেকে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে যমুনা ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের যাত্রা আটকে দেয়। ফলে শ্রমিকরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, ‘উপদেষ্টা বরাবর স্মারকলিপি’ ব্যানার সামনে রেখে শ্রমিকরা বসে পড়েন কাকরাইল মোড়ে এবং বেতন ও পাওনা পরিশোধের দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা দাবি জানান, প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সব শ্রমিক ও কর্মচারীদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি।

এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম