ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইসরায়েলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:০৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৭:০৫:৩১ অপরাহ্ন
ইসরায়েলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান
গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের জবাবে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের অন্যতম বৃহৎ সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ।

মঙ্গলবার (২০ মে) মিডল ইস্ট মনিটর-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার (১৭ মে) কো-অপের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়।

প্রতিষ্ঠানটির সদস্যদের মধ্যে ৭৩ শতাংশ কর্মী প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন।

তাদের দাবি— গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে এটা এক ধরনের নৈতিক ও জবাবদিহিমূলক পদক্ষেপ।

চলতি গ্রীষ্মের শেষ দিকেই কো-অপ কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত পর্যালোচনা শেষ করবে। এরপরই দোকান থেকে সরিয়ে ফেলা হবে ইসরায়েলি সব পণ্য।

কো-অপ সবসময়ই তাদের নৈতিক অবস্থানের জন্য যুক্তরাজ্যের অন্য সুপারমার্কেটগুলোর থেকে আলাদা।

এর আগেও ২০০৭ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্যে প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে ইসরায়েলের পণ্য বর্জন করেছিল কো-অপ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা