ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

২৩ বছর বয়সেই ২৫ বিয়ে! তরুণী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:২৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:২৭:০৩ অপরাহ্ন
২৩ বছর বয়সেই ২৫ বিয়ে! তরুণী গ্রেপ্তার
মাত্র ২৩ বছর বয়সেই ২৫টি বিয়ে করেছেন অনুরাধা পাসওয়ান নামের এক তরুণী। তবে ভালোবাসা বা সংসার করার জন্য নয়—লক্ষ্য ছিল প্রতারণা করে অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়া। রাজস্থানের এ তরুণী অভিনব কায়দায় একের পর এক পুরুষকে বিয়ে করে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বিষ্ণু শর্মা নামের এক যুবকের করা অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে অনুরাধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।




পুলিশ জানায়, অনুরাধা একাই নন, তার সঙ্গে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূলহোতা হলেন অনুরাধা নিজেই। বিভিন্ন শহরে নতুন নাম ও পরিচয়ে বাসা ভাড়া করে ‘অসহায় গরিব কনে’র চরিত্রে অভিনয় করতেন তিনি। জীবনসংগ্রামের করুণ গল্প শুনিয়ে সহজ-সরল যুবকদের প্রেমের ফাঁদে ফেলতেন।




বিশ্বাস অর্জনের পর বিয়ে হতো মন্দিরে বা বাড়িতে। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে থেকে আপন করে নিতেন সবার মন। এরপর শুরু হতো মূল খেলা—খাবার বা পানীয়র সঙ্গে মিশিয়ে দেওয়া হতো ঘুমের ওষুধ। সবাই অচেতন হয়ে পড়লে লুটে নেওয়া হতো নগদ অর্থ, গয়না ও মূল্যবান জিনিসপত্র। তারপর নিরুদ্দেশ হয়ে যেতেন অনুরাধা।




প্রতারণার এই চক্র অত্যন্ত পেশাদারভাবে কাজ করত। অনুরাধার ছবিসহ জীবনকাহিনি স্থানীয় পাত্র ও পরিবারের কাছে পৌঁছে দিতেন তার দলের সদস্যরা। বিয়ের ব্যবস্থাও করতেন তারা।সবশেষ ২০ এপ্রিল বিষ্ণু শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনুরাধা। পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে হয় বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের দুই সপ্তাহ না যেতেই বাড়ির সোনাদানা, নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেন তিনি। পরে বিষ্ণুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে অনুসন্ধানে নামে পুলিশ। সেখান থেকেই একে একে বেরিয়ে আসে তার অতীত।



বর্তমানে অনুরাধা পুলিশ হেফাজতে রয়েছেন। তার চক্রের অন্য সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার