ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ কুয়েতে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক ২ বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না, বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না: ডিএনসিসি ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলো না বর, অতঃপর...  ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি Co আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন এবার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে পরিশোধ করা হবে শ্রমিকদের বকেয়া বেতন তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মাহি ও জয়কে গ্রিনকার্ড দেয়নি যুক্তরাষ্ট্র, গুঞ্জনে সতর্ক তারকারা গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক কিছুদিন দেরি করে হলেও সুষ্ঠু নির্বাচন আমাদের প্রায়োরিটি: আসিফ মাহমুদ বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে মিলবে ৩২ লাখ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

শ্রমিকের পাওনা ২৮ মে'র মধ্যে শোধ না করলেই মালিকের জেল: শ্রম উপদেষ্টা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৩১:৩২ অপরাহ্ন
শ্রমিকের পাওনা ২৮ মে'র মধ্যে শোধ না করলেই মালিকের জেল: শ্রম উপদেষ্টা
টিএনজেড গার্মেন্টসসহ যেসব মালিকের কাছে শ্রমিকদের বেতন ও পাওনা রয়েছে, তারা ২৮ মে’র মধ্যে অর্থ পরিশোধ না করলে দেশে কিংবা বিদেশে—যেখানেই থাকুক না কেন, আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রা নিশ্চিতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পাঁচজন মালিকের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যারা বিদেশে আছে, তাদের জন্য রেড এলার্ট জারির সুপারিশ করেছি। কেউই ছাড় পাবে না। ২৮ মে’র মধ্যে টাকা না দিলে কারাবরণ নিশ্চিত।”

সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে মালিকরা দেশের বাইরে তো দূরের কথা, ঢাকার বাইরেও যেতে পারবেন না। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আরও অনেকের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি চলছে।

এসময় ঈদ যাত্রায় নিরাপত্তা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, “ঈদের সময় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার সদস্য থাকবে। ঈদের আগে ও পরে তিনদিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে, যাতে যাত্রা নিরাপদ থাকে।”

শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের অবস্থান যে কঠোর, তা আবারও জানিয়ে দেন উপদেষ্টা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ