ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

বিক্ষোভে এনসিপি, পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ভবনে

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৩৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৩৮:২৯ অপরাহ্ন
বিক্ষোভে এনসিপি, পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ভবনে
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টার দিকে সমাবেশ শুরু হয়। বিক্ষোভে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।

বিক্ষোভ ঘিরে আগারগাঁওয়ের নির্বাচন ভবন এলাকায় নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই কড়া অবস্থানে ছিল পুলিশ। ভবনের সামনে রাস্তা ঘিরে বসানো হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড, বিজিবি এবং সেনাসদস্যরা।

এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে আজকের কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন সংবাদ সম্মেলনে বলেন,
“নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে অবিলম্বে। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নিতে হবে।”

দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেয় এনসিপি নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ