ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তানকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে চীনের নতুন বার্তা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৪২:১০ অপরাহ্ন
পাকিস্তানকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে চীনের নতুন বার্তা
ভারতের সঙ্গে সাম্প্রতিক ভয়াবহ সংঘাতের পর চীনে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ‘লোহিত ভাই’ বলে সম্বোধন করেছে বেইজিং। এ সময় চীন ইসলামাবাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও আত্মরক্ষার অধিকারে অকুণ্ঠ সমর্থনের আশ্বাস দিয়েছে।

চারদিন ধরে চলা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর, ১০ মে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ইসহাক দারের বৈঠকে দুই দেশের ঐতিহ্যবাহী সৌহার্দ্য ও উষ্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে। আলোচনায় দক্ষিণ এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বহুপাক্ষিক সহযোগিতা উঠে আসে।

ইসহাক দার জানান, যুদ্ধবিরতির পর প্রথম বিদেশ সফরের জন্য চীনকে বেছে নেওয়া ছিল পাকিস্তানের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা, যাতে চীনের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি বলেন, “চীনের মৌলিক স্বার্থে পাকিস্তান অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

দার আরও বলেন, দুই দেশের নেতৃত্ব যে ‘অল ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’-এ সম্পর্ক উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে, পাকিস্তান তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, সেটিই দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির পথ।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পাকিস্তান চীনের অকৃত্রিম বন্ধু ও সর্বকালীন কৌশলগত অংশীদার। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, কৃষি ও শিল্পায়ন খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়। তারা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর দ্বিতীয় পর্যায়ে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তৃতীয় পক্ষের অংশগ্রহণের সম্ভাবনাও উন্মুক্ত রাখার কথা বলেন।

আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই পক্ষ নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়, যাতে বহুপাক্ষিক মঞ্চেও অভিন্ন লক্ষ্য পূরণে একযোগে কাজ করা যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা