ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার কথা নিশ্চিত করল নয়াদিল্লি-বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয় চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ বিশ্ব মা দিবস আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ১৮ লাখ টাকায় পাসের চুক্তি, ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত

বাসে যাত্রীর দেওয়া পানি পানে সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৪৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৪৪:৫৬ অপরাহ্ন
বাসে যাত্রীর দেওয়া পানি পানে সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আবুল কালাম (৬০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে যশোরে বসবাস করতেন। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।



পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, আবুল কালাম পরিবারের সদস্যদের নিয়ে যশোর শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। সোমবার (১৯) সকালের দিকে রূপসা গড়াই বাসে করে যশোর থেকে কুষ্টিয়া আসছিলেন। এ সময় বাসের মধ্যে একজন প্রতারক যাত্রী সেজে আবুল কালামের পাশের সিটে বসেন। কথাবার্তার একপর্যায়ে আবুল কালামকে পানি পান করতে দেন। সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়েন। আবুল কালাম বিষয়টি বুঝতে পেরে তার পরিবার ও বাসের স্টাফদের বিষয়টি জানান। এর আগে প্রতারক বাস থেকে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় বাস থেকে উদ্ধার করে আবুল কালাম আজাদকে সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলের দিকে তার মৃত্যু হয়।



এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন বলেন, আবুল কালামকে চেতনানাশক কেমিক্যাল খাওয়ানো হয়েছিল। সোমবার গুরুতর অসুস্থ ও অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের সদস্য যাত্রী সেজে ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠে। এ সময় আবুল কালামের পাশের সিটে বসে এবং তাকে পানি খেতে দেয়। এতে তিনি অজ্ঞান হয়ে যান। প্রতারক শৈলকূপা বাসস্ট্যান্ডে নেমে যায়। অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পরীক্ষার কথা নিশ্চিত করল নয়াদিল্লি-বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

পরীক্ষার কথা নিশ্চিত করল নয়াদিল্লি-বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল