ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও এবং গাজী সালাউদ্দিনকে চলছে জিজ্ঞাসাবাদ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০২:২৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০২:২৬:৪৪ অপরাহ্ন
স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও এবং গাজী সালাউদ্দিনকে চলছে জিজ্ঞাসাবাদ
তদবির বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে দুদকের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে হাজির হন তারা। পরে দুদকের পরিচালক রফিকুজ্জামান রুমির নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শেষে গাজী সালাউদ্দিন তানভীর নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তবে তার বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহে ৪০০ কোটি টাকা কমিশন গ্রহণ, ডিসি নিয়োগে তদবিরসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

এদিকে, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই কর্মকর্তা—তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগও কম নয়। তাদের বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার কারসাজি ও নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

তাদের দুদকের তলব ছিল মঙ্গলবার (২০ মে)। তলব অনুযায়ী হাজির হয়ে তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।

দুদক জানিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী