ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

কোরবানির চামড়ার মূল্য বাড়ছে, সিন্ডিকেট ঠেকাতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৩:৫৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৩:৫৯:১০ অপরাহ্ন
কোরবানির চামড়ার মূল্য বাড়ছে, সিন্ডিকেট ঠেকাতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা
কোরবানির পশুর চামড়ার সঠিক ব্যবস্থাপনা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি বছর চামড়ার দাম গত বছরের তুলনায় বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং চামড়া পাচার বা অব্যবস্থাপনার সুযোগ না দিতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার (২২ মে) চামড়ার নতুন মূল্য নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আগামী কোরবানির ঈদের জন্য নতুন দর চূড়ান্ত করা হবে।

চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “এবার মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে, যাতে চামড়া নষ্ট না হয়। একইসঙ্গে চামড়া ব্যবসায় সিন্ডিকেট যেন সক্রিয় হতে না পারে, সেজন্য আমরা কড়া নজরদারির ব্যবস্থা নিচ্ছি।”

উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, সময়মতো দর নির্ধারণ, লবণ সরবরাহ ও বাজার তদারকির মাধ্যমে এবছর চামড়ার বাজারে কোনো অস্থিরতা থাকবে না।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম