ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

‘করিডর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, হবেও না’

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৪:০২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৪:০২:১৪ অপরাহ্ন
‘করিডর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, হবেও না’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, করিডর ইস্যুতে বাংলাদেশের অবস্থান একদম স্পষ্ট—“আমাদের সঙ্গে এ নিয়ে কারও কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না।”

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খলিলুর রহমান বলেন, “করিডর বলতে সাধারণত দুর্যোগপূর্ণ এলাকায় আটকে পড়া মানুষদের সরিয়ে নেওয়ার একটি জরুরি ব্যবস্থা বোঝায়। কিন্তু আরাকানের বর্তমান পরিস্থিতিতে এমন কোনো প্রয়োজন নেই। এখানে আমরা কাউকে সরিয়ে নিচ্ছি না, বরং শুধু মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, আরাকানে বর্তমানে সড়ক বা নৌপথে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সে কারণে জাতিসংঘ বাংলাদেশকে অনুরোধ করেছে সীমিত আকারে সহায়তা নিয়ে যেন তারা রোহিঙ্গা শিবিরের ভেতরে প্রবেশ করতে পারে।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, “যদি দুই দেশের সম্মতি থাকে, তাহলে এই মানবিক সহায়তা পৌঁছাবে। তবে পুরো বিষয়টির দায়িত্ব জাতিসংঘ নেবে। আমরা শুধু বর্ডার কন্ট্রোল করব যেন মাদক বা অস্ত্র কোনোভাবে সীমান্ত পেরিয়ে না যায়।”

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু