ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে ইইউ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৪:১২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৪:১২:৩৯ অপরাহ্ন
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে ইইউ
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তা দিতে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইতোমধ্যে এ বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইইউ’র পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস ক্যালাস বলেন, “আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গড়তে সহায়তা করতে চাই।”

তিনি আরও জানান, “গত ১৪ বছর ধরে ইইউ সবসময় সিরিয়ার পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।”

উল্লেখ্য, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ, মানবিক সংকট এবং অর্থনৈতিক বিপর্যয়ে বিপর্যস্ত সিরিয়া এখন আন্তর্জাতিক সহায়তার অপেক্ষায়। দেশটির পুনর্গঠনে পশ্চিমা বিশ্বের ভূমিকা সময়ের দাবি হয়ে উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা