ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না: নাসিরউদ্দিন পাটোয়ারী

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৪:২০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৪:২০:৩০ অপরাহ্ন
আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না: নাসিরউদ্দিন পাটোয়ারী
আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। পাশাপাশি আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসির পাটোয়ারী। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবি করে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

আইন উপদেষ্টার উদ্দেশে কড়া ভাষায় তিনি বলেন, “আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে বেইমানি করছেন তিনি। এই ঘোষণাপত্র না দিলে দেশে থাকতে পারবেন না।”

তিনি আরও বলেন, “উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের আমরা পদত্যাগ করাতে বাধ্য করবো। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অর্থনীতি ধ্বংসে কাজ করছেন। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয় ধ্বংস করছেন।”

নাসির পাটোয়ারী বলেন, “ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো নির্বাচনে যাবে না। বর্তমান ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। রক্তের ম্যান্ডেট নিয়ে কেউ বিএনপির পক্ষে কাজ করতে পারে না।”

তিনি আরও বলেন, “স্থানীয় নির্বাচনের আগে ইসিকে সিদ্ধান্ত নিতে হবে। দালাল চক্র বিভিন্ন জায়গা দখল করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দিন—এটাই জনগণের দাবি।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না। বিএনপি এখন লাশের রাজনীতি করছে, আর আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করে ‘বড় কথা’ বলছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা