ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পাহাড়ে উঠতে গিয়ে ৪ কোটি টাকা মূল্যের শতাব্দী প্রাচীন সোনার গুপ্তধন উদ্ধার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৪:৪৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৪:৪৪:১৩ অপরাহ্ন
পাহাড়ে উঠতে গিয়ে ৪ কোটি টাকা মূল্যের শতাব্দী প্রাচীন সোনার গুপ্তধন উদ্ধার
উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় আরোহণের সময় দু’জন মাউন্টেন ক্লাইম্বার একটি রহস্যময় অ্যালুমিনিয়াম বাক্স খুঁজে পেয়েছেন। ওই বক্সটি খুলে তারা আবিষ্কার করেন অমূল্য গুপ্তধন। প্রশ্ন হচ্ছে কী ছিল ওই বক্সে?দু’জন মাউন্টেন ক্লাইম্বার যখন বক্স খুলেন, তারা দেখতে পান ভেতরে রয়েছে ১০টি সোনার ব্রেসলেট, একটি পাউডার কম্প্যাক্ট, মোট ৫৯৮টি সোনার মুদ্রা এবং একটি চিরুনি। সোনার গুপ্তধন বাংলাদেশ টাকায় আসে ৪ কোটি ৩৬ লাখ (আজকের রেট অনুযায়ী)।



স্থানীয় প্রত্নতত্ত্ববিদ মিরোস্লাভ নোভাক জানান, গুপ্তধন আবিষ্কারের পর দুজনেই নাম প্রকাশ না করার শর্তে নিকটবর্তী এইচরাডেক ক্রালোভে শহরের পূর্ব বোহেমিয়া জাদুঘরে সেগুলো জমা দেন।



মুদ্রাগুলোর মধ্যে একটি ১৯২১ সালের গোল্ড কয়েন রয়েছে। ধারণা করা হচ্ছে গোল্ড কয়েনগুলো একশ’ বছর পুরনো। কে বা কেন সেগুলো ওই দুর্গম পাহাড়ে লুকিয়ে রেখেছিল তা নিয়ে চলছে গবেষণা। জাদুঘরের মুদ্রা বিশেষজ্ঞ প্রথমে এটি পরীক্ষা করেন
মূলত, ক্রকোনোসে পর্বতমালা পর্যটকদের খুব প্রিয় একটি স্থান। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বক্সটি হয়তো কোনো ধনী পরিবার বা সন্ত্রাসী গোষ্ঠীর লুকানো সম্পদ হতে পারে।



এই আবিষ্কার স্থানীয় ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের মধ্যে নতুন করে গবেষণার সূত্রপাত করেছে। তবে গুপ্তধনের আসল রহস্য এখনো অমীমাংসিত!

সূত্র: সিএনএন নিউজ

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার