ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার এআইয়ের পরামর্শে মাকে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত?

মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিল

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৫:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৫:০৯:১৩ অপরাহ্ন
মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। বুধবার (২১ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন।

আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

মামলার পটভূমিতে জানা যায়, ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনকে মিরপুর ৮ নম্বর সেকশনে সাত একর জমির একটি প্লট অনিয়মিতভাবে বরাদ্দ দেওয়া হয়। এই ঘটনায় ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তরা ছিলেন— সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) আজহারুল হক, গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনুসর আলম এবং হিসাব সহকারী মতিয়ার রহমান।

পরবর্তীতে ২০১৫ সালের ১২ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান আজহারুল হককে অভিযোগ থেকে বাদ দিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং বিজন কান্তি সরকারের নাম নতুন করে যুক্ত করেন। এতে অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় পাঁচজন।

২০১৭ সালের ২০ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার আপিল বিভাগ মামলাটি বাতিল করে মির্জা আব্বাসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের অবসান ঘটাল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রিকবাজ–এর প্রতিবেদন  - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী