ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৫:৩৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৫:৩৬:৫৭ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঘরের মাঠে বৃহস্পতিবার (২২ মে) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ঐতিহাসিক চার দিনের টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংলিশরা। ম্যাচ শুরুর দুই দিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দীর্ঘদিন পর মাঠে ফিরছেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। দলে জায়গা পেয়েছেন এসেক্সের উদীয়মান ডানহাতি পেসার স্যাম কুক। এছাড়া ওপেনার হিসেবে ফিরেছেন জ্যাক ক্রলি এবং তিনে দেখা যেতে পারে ওলি পোপকে। মিডল অর্ডারে খেলবেন উইকেটকিপার-ব্যাটার জ্যামি স্মিথ।

বোলিং বিভাগে অনভিজ্ঞতা থাকলেও, প্রতিভাবান তরুণদের ওপর ভরসা রেখেছে ব্রেন্ডন ম্যাককালামের কোচিং স্টাফ। পেস আক্রমণে আছেন গাস অ্যাটকিনসন ও জস টাং, স্পিন বিভাগে আছেন শোয়েব বশির।

এছাড়া অভিজ্ঞতার ভরসা হিসেবে রয়েছেন জো রুট ও হ্যারি ব্রুক।

এই ম্যাচ দিয়েই ২০০৩ সালের পর আবারও টেস্ট ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। দুই দশকের ব্যবধানে এটাই হবে তাদের প্রথম লাল বলের লড়াই।

ম্যাচটি ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেও বিবেচিত হচ্ছে, কারণ এরপর ২০ জুন থেকে শুরু হবে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জ্যামি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জস টাং ও শোয়েব বশির।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ