ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবি, অসহযোগ কর্মসূচির ডাক

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৫:৩৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৫:৩৭:২৫ অপরাহ্ন
এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবি, অসহযোগ কর্মসূচির ডাক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।




সংবাদ সম্মেলনে বলা হয়, শুরু থেকেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য প্রদান না করে বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন। যা পরিস্থিতিকে আজকের অবস্থানে উপনীত করেছে।এ অবস্থায় আমাদের বর্তমান দাবিগুলো হচ্ছে– জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।




এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাগুলো, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।
কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া করা হবে। পাশাপাশি এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।





এ ছাড়া আগামী ২৪ মে এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।এ দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আর আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই