ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৫:৩৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৫:৩৯:৩৭ অপরাহ্ন
চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, চামড়ার মান রক্ষা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের লক্ষ্যে সারাদেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। এসব লবণ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দেওয়া হবে। যতদিন না চামড়া ন্যায্য মূল্যে বিক্রি করা সম্ভব হবে, ততদিন এগুলো সংরক্ষণ করা হবে।তিনি বলেন, আমরা চেষ্টা করছি গতবারের চেয়ে বেশি মূল্যে চামড়ার দাম নির্ধারণ করতে, তবে সেটা অবশ্যই যৌক্তিক হবে। এ বছর যেন কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে, সেজন্য আমরা মজুদের ওপর জোর দিচ্ছি।


বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা একটি প্রামাণ্যচিত্র তৈরি করছি, যেখানে চামড়া ব্যবস্থাপনা ও সংরক্ষণের পদ্ধতি তুলে ধরা হবে। যতক্ষণ পর্যন্ত উপযুক্ত মূল্য না পাওয়া যায়, ততক্ষণ যেন তারা চামড়া সংরক্ষণ করতে পারেন, সেই বিষয়টিও এতে থাকবে। এর পাশাপাশি সারাদেশে ৫ লাখ লিফলেট বিতরণ করা হবে।





বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত স্থানে যেন কোরবানির হাট বসে এবং তার বাইরে যেন কোনো পশু ক্রয়-বিক্রয় না হয়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পশুর হাটে যে হাসিল নেওয়া হয়, সেটি যেন ৫ শতাংশের নিচে থাকে, সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। সরবরাহ ও চাহিদার ভিত্তিতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তর আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।





শেখ বশির উদ্দিন আরও বলেন, আমাদের বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিশ্চিত করার উদ্দেশ্যে প্রয়োজনে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। যদিও আমরা তা চাই না। প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ করতে পারি, যদিও সেটি অনেকাংশে বাজার ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব যেন সঠিক মূল্য নির্ধারণ করা যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে