ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অতীত ভুলে নতুন উদ্যমে র‍্যাবকে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৫:৫২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৫:৫২:৪৩ অপরাহ্ন
অতীত ভুলে নতুন উদ্যমে র‍্যাবকে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রতিটি সদস্যকে অতীত ভুলে নতুন উদ্যমে দেশের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাহিনীটিকে আর কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কথা ভাবা যাবে না।

বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় র‍্যাব হেডকোয়ার্টারে বাহিনীর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, “র‍্যাবের কার্যক্রম এখন পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীটির প্রতিটি সদস্যকে আইন মেনে চলতে হবে এবং মানবাধিকারের মান বজায় রাখতে হবে।”

তিনি জানান, অন্তর্বর্তী সরকার আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং র‍্যাবের ভুমিকাও সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

র‍্যাবের বিভিন্ন কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, বাহিনীটি অপরাধ দমনে কাজ করে যাচ্ছে—অপরাধী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “র‍্যাবের সংস্কার ও পুনর্গঠনের ইতিবাচক ফল শিগগিরই জনগণের সামনে দৃশ্যমান হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা