ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট না বসাতে হাইকোর্টের আদেশ বহাল

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৬:১৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৬:১৪:৪৪ অপরাহ্ন
আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট না বসাতে হাইকোর্টের আদেশ বহাল
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া এবং আফতাবনগরে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে এবছর এই দুই স্থানে হাট বসানো সম্ভব নয়।

বুধবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। শুনানিতে রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, এর আগে হাইকোর্ট মেরাদিয়া ও আফতাবনগরে পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে আপিল করে ইজারাদার পক্ষ। তবে চেম্বার আদালত ‘নো অর্ডার’ (কোনো আদেশ নেই) বলায় হাইকোর্টের আদেশই বহাল থাকলো বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

এই আদেশের ফলে বসবাসযোগ্যতা, জনদুর্ভোগ ও পরিবেশগত দিক বিবেচনায় উল্লেখিত দুই এলাকায় এ বছর কোরবানির পশুর হাট বসানো যাবে না।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু