ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, নিহত ৫

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৬:৫২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৬:৫২:২৭ অপরাহ্ন
পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, নিহত ৫
পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার (২১ মে) জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের ‘সন্ত্রাসী রাষ্ট্রীয় নকশা’ অনুযায়ী বেলুচিস্তানে পরিকল্পিতভাবে একটি স্কুলবাসকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বুনয়ানুম মারসুস অপারেশনে ব্যর্থ হয়ে ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। শিশু ও নিরীহ নাগরিকদের মতো সহজ লক্ষ্যে হামলা চালিয়ে দেশজুড়ে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চলছে।

সেনাবাহিনীর ভাষ্য, ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করছে। এই জঘন্য হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে কঠোর বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি ভারতের মুখোশ আন্তর্জাতিক অঙ্গনে উন্মোচন করা হবে বলেও জানানো হয়।

ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, নিরীহ শিশু ও শিক্ষকদের ওপর হামলা এক বিভৎস ও অমানবিক কাজ। এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং শহিদ শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল