ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ: ইসি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৭:৩৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৭:৩৭:০৩ অপরাহ্ন
ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ: ইসি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা পরিচালনা, দল-প্রার্থীর অঙ্গীকারনামা গ্রহণ ও ভোটকেন্দ্র স্থাপন নিয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ মে) ইসির পঞ্চম কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ২০২৫ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে কমিশন।

তিনি বলেন, খসড়া নীতিমালায় নির্বাচনী প্রচারণা ইসির সরাসরি তত্ত্বাবধানে আনার প্রস্তাব রাখা হয়েছে। দল ও প্রার্থীদের কাছ থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা নেওয়ার বিষয়ও যুক্ত হয়েছে।

ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালায় সবচেয়ে বড় পরিবর্তন—ডিসি-এসপি নেতৃত্বাধীন জেলা কমিটি বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে এই দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা।

ইসি বলছে, আগের কাঠামোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, যেহেতু এবার নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না, তাই সংশ্লিষ্ট সব বিধানও খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে।

সবশেষে ইসি জানায়, সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলেই গেজেট আকারে এসব বিধিমালা প্রকাশ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি