ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

এনসিপির করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে থানা ঘেরাও বিএনপির

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১০:২৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১০:২৩:৫৪ পূর্বাহ্ন
এনসিপির করা মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে থানা ঘেরাও বিএনপির
বাগেরহাট জেলার মোংলায় পৌর বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মামলা দায়েরের প্রতিবাদে বুধবার বিকালে থানা ঘেরাও করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার (২০ মে) রাতে থানায় এ মামলা করা হয়। মামলার প্রতিবাদে বুধবার (২১ মে) বিকেলে থানা ঘেরাও করে বিএনপি। এসময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।এছাড়া বুধবার রাতের মধ্যে এনসিপির বিরুদ্ধে বিএনপির দেওয়া মামলা রেকর্ডের দাবি জানানো হয়। অন্যথায় বিএনপির লাগাতার কর্মসূচিতে মোংলা বন্দর অচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিএনপি দায়ী থাকবে না বলেও জানানো হয়।




এর আগে একই দাবিতে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি।এদিকে বিএনপির বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। পৌর বিএনপির পক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনসিপির দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।অপরদিকে এনসিপির মামলা রেকর্ড করলেও রহস্যজনক কারণে বিএনপির মামলা রেকর্ড না করায় পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলে কঠোর সমালোচনা করা হয় এ সংবাদ সম্মেলনে।




গত ১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে ২৯ এপ্রিল মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোনো দলকেই সেসময় সেখানে সমাবেশ করতে দেয়নি প্রশাসন।তবে ওই দিন (২৯ এপ্রিল) বিকেলে শহরে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করে। পরে সেই মিছিল সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। এ ঘটনায় ওই সময় উভয় পক্ষই থানায় এজাহার দাখিল করেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলবার (২০ মে) রাতে বিএনপির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। এনসিপির দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ। মামলা রেকর্ডের খবরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী