ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০১:৩০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০১:৩০:৫৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২১ মে) রাত ৯টার দিকে জিউইশ মিউজিয়ামের বাইরে একটি অনুষ্ঠানের সময় এ হামলা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারী খুব কাছ থেকে গুলি চালান। ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন। হামলার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

তবে এখনও ধরা পড়েনি হামলাকারী। তাকে ধরতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী। বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের কয়েকটি সড়ক।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। তবে ঘটনার পেছনে কারা জড়িত এবং হামলার উদ্দেশ্য কী, তা এখনও পরিষ্কার নয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে