ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:০৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:০৭:৪৯ অপরাহ্ন
আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে ফের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ দুজন পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়া ও রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ নির্দেশনা দেন।সেখানে ইশরাক হোসেন লিখেন, ‘আন্দোলনকারী ভাইদের বলবো- এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।’




এদিন সকালে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।আদেশের পর আইনজীবী কায়সার কামাল বলেন, রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার মানে দাঁড়ালো, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা থাকলো না।




এদিকে, হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ায় আন্দোলনরত বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা স্লোগান দেন- ‘এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’।ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গতকাল বুধবার সকাল থেকে কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান শুরু করেন। দিনভর অবস্থানের পর তারা সারারাত সেখানে অবস্থান করেন।




এর আগে বুধবার সন্ধ্যায় অবস্থান কর্মসূচিতে গিয়ে ইশরাক হোসেন ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। মধ্যরাত পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে সড়কে অবস্থান করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী