ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

পারফেক্ট স্বাদের চা বানাবেন যেভাবে

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:৫৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:৫৬:০৬ অপরাহ্ন
পারফেক্ট স্বাদের চা বানাবেন যেভাবে
সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোয়া ওঠা চা ছাড়া যেন দিন শুরু করার কথা ভাবাই যায় না। দুধ দেওয়া কড়া চা পছন্দ করেন অনেকেই। অনেকে আবার মসলার সুগন্ধযুক্ত চা খেতে ভালোবাসেন। তবে অনেক সময়ই চায়ের স্বাদ একেবারে মনের মতো হয় না। আজ আন্তর্জাতিক চা দিবস। এই দিনে জেনে নিন ধাপে ধাপে দুর্দান্ত স্বাদের চা বানানোর উপায়। 




তিন কাপ চা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে নিন শুরুতেই। লাগবে দেড় কাপ দুধ, ২টি এলাচ, ২ ইঞ্চি আদা ও ২টি লবঙ্গ। আরও লাগবে স্বাদ মতো চিনি ও ৩ চা চামচ চা পাতা। 


৩ কাপ পানি বসিয়ে দিন চুলায়। জ্বাল বাড়িয়ে দেবেন।

পানি ফুটে উঠলে চুলার জ্বাল মিডিয়াম করে তারপর লবঙ্গ, এলাচ ও আদা দিন। ঘড়ি ধরে ৩ মিনিট ফুটান।
এই পর্যায়ে চা পাতা দিয়ে দিন। চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে উথলে উঠবে চা। তখন চিনি দিয়ে দিন স্বাদ মতো। সবসময় চা পাতার সঙ্গে চিনি দেবেন। দুধের সঙ্গে চিনি দিলে সেটা দুধকে পাতলা করে দেয়।
মিডিয়াম লো আঁচে ৩ মিনিট ফুটান চা।



এখন দিয়ে দিন দুধ। এরপর আরও ১ মিনিট চুলায় রাখবেন চা। এ সময় গর্তওয়ালা চামচের সাহায্যে চা বারকয়েক তুলে নিয়ে আবার ফেলুন পাত্রে। ১ মিনিট পর নামিয়ে ছেঁকে পরিবেশন করুন গরম গরম মসলা চা।
যেসব ভুলে চায়ের স্বাদ ভালো হয় না




অনেকেই প্রথমে দুধ জ্বাল দিয়ে তা পুরোপুরি ফুটে গেলে তাতে পানি, চিনি ও চা পাতা দেন। এই পদ্ধতিটি ভুল। এতে চায়ের স্বাদ ভালো হয় না। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ দেবেন না চায়ে। দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে তারপর চা বানাবেন সেটা দিয়ে। ফ্রিজের ঠান্ডা দুধ দিলে ঘি আলাদা হয়ে যায়। এতে চায়ের স্বাদে তারতম্য ঘটে।  



পানি ফুটে ওঠার আগে কখনও মসলা দিতে যাবেন না। নাহলে চায়ে তিতকুটে স্বাদ চলে আসবে।

কমেন্ট বক্স
আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ