ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সিঁথিতে সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:৫৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:৫৮:০৩ অপরাহ্ন
সিঁথিতে সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় বছরে জুড়ে। দীর্ঘদিন ধরে একসঙ্গে কোনো অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় না তারকা জুটির। দুইজনের মধ্য সম্পর্কের কাদা ছোড়াছুড়ি নিয়ে সমালোচনার অন্ত নেয়।



এবার বিচ্ছেদের গুঞ্জনকে উড়েয়ি দিতে দেখা গেল সাবেক বিশ্ব সুন্দরীকে। মাথা ভর্তি সিদুঁর দিয়ে কানের লাল গালিচায় হাজির হয়েছেন। ঐশ্বরিয়া যেন প্রমাণ করলেন তারকা জুটির সম্পর্কে কোনো চিড় ধরেনি।  



ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, এবার কান উৎসবে অভিনেত্রী গায়ে জড়িয়েছেন মণীষ মলহোত্রার তৈরি আইভরি রঙের (হালকা সাদা) বেনারসি শাড়ি। শাড়ির সঙ্গে সোনালি রঙের কাজ করা ব্লাউজ। গহনার জন্যও তিনি বেছে নিয়েছেন মণীষ মলহোত্রার ডিজাইন করা জুয়েলারি। তার গলায় যে হারটি ছিল, তাতে ছিল ৫০০ ক্যারেটের বেশি মোজাম্বিক রুবি এবং আনকাট হীরা। এছাড়াও তিনি পরেছিলেন নজরকাড়া আংটি।



তবে সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে অভিনেত্রীর সিঁথিতে গাঢ় সিঁদুর। অভিনেত্রীর ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই রূপের প্রশংসা করতে হুমড়ি খেয়ে পড়েছেন। একজন লিখেছেন, ‘সিঁদুর পরার মাধ্যমে তিনি হয়তো তার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ডিভোর্সের গুজবকে চুপ করিয়ে দিয়েছেন।’



উল্লেখ্য, ২০০২ সালে ‘দেবদাস’ ছবির প্রিমিয়ারে শাহরুখ খান এবং সঞ্জয় লীলা বানসালি সঙ্গে কান উৎসবে প্রথমবার পা রেখেছিলেন ঐশ্বরিয়া। সে বছর কান উৎসবে পরেছিলেন নীতা লুল্লার তৈরি হলুদ রঙের শাড়ি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা