ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৪:০৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৪:০৪:৩৯ অপরাহ্ন
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
দুর্নীতি, নিয়োগ বাণিজ্যে ও অনিয়মের অভিযোগে উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২২ মে) সকালে বিজয়নগরে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই দাবি জানায়।

তারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইন মেনে চলছে। নিজ স্বার্থে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনে বসানো হচ্ছে। একটি দলকে সুবিধা দিতে গিয়ে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই দুই উপদেষ্টাকে দ্রুত অপসারণ করতে হবে। না হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, হাইকোর্ট ইশরাককে মেয়র হিসেবে শপথ নেওয়ার নির্দেশ দিলেও উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মেয়র পদে বসতে দেননি। সরকারের উপদেষ্টারাই মানুষকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে এবং ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পেছানোর পাঁয়তারা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা