ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত

ভোর থেকে সকালের মধ্যে নিভে গেলো ৩৮ ফিলিস্তিনির জীবন প্রদীপ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৪:২৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৪:২৮:০২ অপরাহ্ন
ভোর থেকে সকালের মধ্যে নিভে গেলো ৩৮ ফিলিস্তিনির জীবন প্রদীপ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে সকাল পর্যন্ত ৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা দিন শেষে আরও বাড়তে পারে।

আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে দুটি বাড়িতে হামলা চালানো হয়েছে, যার ধ্বংসস্তূপ থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও মরদেহ চাপা পড়ে আছে। পূর্ব গাজার তুফাহ এলাকার আল-নাখল সড়কে দুজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত রাতে জানান, তারা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নন এবং গাজা পুরোপুরি দখল করার পরিকল্পনা রাখে। তবে হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। তিনি জানান, গাজায় অন্তত ২০ জন ইসরায়েলি বন্দি জীবিত রয়েছে এবং প্রায় ৩৮ জন নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, হামাস অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, যদি ইসরায়েল তাদের বন্দিদের মুক্ত করতে চায়, তবে গাজা থেকে সব সেনাকে প্রত্যাহার করতে হবে, ত্রাণ পৌঁছানোর সুযোগ দিতে হবে এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড

নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড