ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

উদ্বোধনী দিনেই ভেঙে পড়ল যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিমের

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:৩১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:৩৩:৪৪ অপরাহ্ন
উদ্বোধনী দিনেই ভেঙে পড়ল যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিমের
নতুন যুদ্ধজাহাজের উৎক্ষেপণের সময় গুরুতর দুর্ঘটনার নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এটিকে অপরাধমূলক কাজ বলে অভিহিত করে বলেছেন, এটা যা সহ্য করা যায় না।বৃহস্পতিবার (২২ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় বন্দরে চংজিনে একটি পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার জাহাজ উদ্বোধনের সময় ‘গুরুতর একটি দুর্ঘটনা ঘটে’।প্রতিবেদনে বলা হয়, কিম জং উনের উপস্থিতিতে জাহাজটি পানিতে নামানোর সময় নিচের কিছু অংশ ভেঙে যায় এবং জাহাজটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। অভিজ্ঞতা ও পরিচালনাগত অবহেলার কারণে এমন হয়েছে বলে জানা গেছে।




 
উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত কিম জুন মাসে একটি গুরুত্বপূর্ণ দলীয় সভার আগে জাহাজটি পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন। জাহাজটির নকশা তৈরির সঙ্গে জড়িতদের এই ঘটনার জন্য দায়ী করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এক মুহূর্তের মধ্যে আমাদের জাতির মর্যাদা এবং গর্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
 

 


উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে ঘটনার ফলে কোনো হতাহত বা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়নি। কিম  বুধবারের দুর্ঘটনার জন্য সম্পূর্ণ অসাবধানতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অবৈজ্ঞানিক অনভিজ্ঞতাকে দায়ী করেছেন।
 



তিনি আরও বলেন, জড়িতদের দায়িত্বজ্ঞানহীন ত্রুটি আগামী মাসে অনুষ্ঠিত একটি পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে। তবে তাদের কী শাস্তি হতে পারে তা স্পষ্ট নয়।
 


 
এক মাস আগেই উত্তর কোরিয়ায় আরও একটি পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার শ্রেণির জাহাজ ‘চো হিয়ন’ উদ্বোধন হয়েছিল। সেই অনুষ্ঠানে কিম জং উন তার কন্যা কিম জু এ-কে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। উত্তর কোরিয়ার দাবি, চো হিয়ন সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত এবং আগামী বছরের শুরুতে তার কার্যক্রম শুরু করবে।
 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার