ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও প্রস্তুত জাতীয় ঈদগাহ, সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত ৯৮তম অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, কাল থেকে ৭ দিনের ছুটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি, কনটেন্ট ক্রিয়েটর রাকিব নিহত আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আইনি নোটিশ রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা পবিত্র শবে কদর আজ একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো

বিশাল বহর নি‌য়ে ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:৩৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:৩৫:২৬ অপরাহ্ন
বিশাল বহর নি‌য়ে ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী
আগামী ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও'র নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও'র নেতৃত্বে ১৫০ সদস্যের বিশাল প্রতিনিধি দল ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ঢাকা সফর করবেন। সফরকালীন সময়ে তারা বিডার আয়োজিত এক সেমিনারে অংশ নেবেন। পাশাপাশি প্রতিনিধি দলটি বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠকেও অংশ নেবে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনেরও কথা রয়েছে।

এই সফরের অংশ হিসেবে চীনা প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে। সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনের বাণিজ্য ও বিনিয়োগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সফরকালে দুই দেশের যৌথ উদ্যোগে একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান আয়োজিত হবে। সেখানে শত শত চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ খোঁজে বের করবেন।

কমেন্ট বক্স
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক