ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:৫৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:৫৯:১৮ অপরাহ্ন
গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন ইসরাইল, মিশর ও তুর্কি সাইপ্রাসসহ পুরো অঞ্চলে অনুভূত হয়েছে। তবে এতে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
গ্রিসের জিওডায়নামিক্স ইনস্টিটিউট ও ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, বৃহস্পতিবার (২২ মে) স্থানীয় সময় সকাল ৬টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৯ মিনিট) গ্রিসের ক্রিট উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর মৃদু আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।

 


এর উপকেন্দ্র ছিল ভূমধ্যসাগরে ক্রিট দ্বীপের উত্তরে এবং ৬৯ কিলোমিটার গভীরে। পরে ইউরো-মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টার (এসএমসি) ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ বলে জানায়।ভূমিকম্পের পর গ্রিসে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ছুটি কাটাতে আসা ক্রিট দ্বীপের পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যেতে বলা হয়েছে। ভূমিকম্পের ফলে কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ আরও ভূমিকম্পের আশঙ্কা করছে।
 

 
গত সোমবার (১৯ মে) গ্রিসে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ক্রিট দ্বীপের তীরে। এর আগে গত সপ্তাহেই গ্রিসের দক্ষিণ উপকূলে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হয়।এছাড়া ২০২৫ সালের ১৩ মে কাসোস দ্বীপের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার