ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আমির হোসেন আমুর খালাতো ভাই রাহাত গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৬:১৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৬:১৫:১৯ অপরাহ্ন
আমির হোসেন আমুর খালাতো ভাই রাহাত গ্রেপ্তার
সরকারবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের কট্টরপন্থী নেতা ডা. খন্দকার রাহাত হোসেন (৫৭)। বৃহস্পতিবার (২২ মে) বেলা ৩টা ৪৫ মিনিটে রাজধানীর উত্তরা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)-উত্তরা বিভাগের একটি টিম।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই হিসেবে পরিচিত রাহাত হোসেন দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও শেখ পরিবারের আস্থাভাজন বলেও জানা গেছে।

ডিবি সূত্রে জানানো হয়, রাহাত হোসেনের বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী শাওন খানকেও গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠির নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম খানের ছেলে।

প্রসঙ্গত, গত বছরের ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও মন্ত্রী ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা